রোববার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব শেখ শৈলকুপা উপজেলা দুধসর গ্রামের হানিফ শেখের ছেলে।
নিহতের ছেলে রাসেল শেখ জানান, রোববার সকালে ভাটই বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তার বাবা। ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। লাশ হাসপাতালে রাখা হয়েছে।