[ দেশজুড়ে ]
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৩১ জুলাই) রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা কমিটিতে সভাপতি মো. সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরান।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি পদে মো. বিপ্লব হোসেন, আসাদুজ্জামান ডিটু, মো. সুরুজ আলী, বিবরণ বিশ্বাস, মো. রমজান আলী, জসীম উদ্দীন, এনামুল হক বাবু, মো. তাহাজ্জিবুল মুনীর সজীব, মো. শিমুল হাসান, ফাহিম হাসান সনি, তন্ময় চক্রবর্তী, মো. নাজমুল হোসেন, সাইফুদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রায়হান খান, আবু রেহান কাজল, আরমান আহমেদ সোহাগ, মো. মিরাজ হোসাইন, বিশ্বাস হাদিউজ্জামান আরিফ, মো. আশরাফুল ইসলাম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে সম্রাট হুসাইন, ফয়সাল আমিন আলিফ (আলফা), রবিউল ইসলাম রাব্বি, সাকিব তানভির অংকন, মো. শাহেদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!