মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ তথ্য নিশ্চিত করে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) একেএম বানিউল আনাম জানান, ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন তার স্ত্রীকে নিয়ে প্রাইভেটকারযোগে কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়া শাজাহানপুরের নয়মাইল এলাকায় ঢাকা থেকে (বিপরীত দিক) ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ বাধে। এতে আহত হন শোভন ও তার স্ত্রী বিথী। তারা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনই শঙ্কামুক্ত। তাদের ঢাকায় নেয়া হবে।
.png)
তিনি আরো জানান, মাইক্রোচালক ঘুমের ঘোরে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাস ফেলে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মাইক্রোবাস হেফাজতে নেয়া হয়েছে।