ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবি ছাত্রলীগের কাণ্ডারি আরাফাত-জয়

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ১ আগস্ট ২০২২
ইবি ছাত্রলীগের কাণ্ডারি আরাফাত-জয়
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৭ মাস ২৩ দিন পর নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন তন্ময় সাহা টনি, আল মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাসসির খালেক ধ্রুব, মুন্সি কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা ও এহসানুল হক ঈশান।

Advertisement

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন ও হোসাইন মজুমদার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ ও হামিদুর রহমান।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। পরে ১২ ডিসেম্বর শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই পলাশ ও রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদি দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্র। পরে নানা অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!