ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে মহিউদ্দিন-রুবেল

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ২৪ জুলাই ২০২২
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে মহিউদ্দিন-রুবেল
মহিউদ্দিন ও সাইফুল ইসলাম রুবেল

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ২৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মহিউদ্দিনকে সভাপতি ও সাইফুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়।

রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

সহ-সভাপতি পদে রয়েছেন তোফাজ্জল হোসেন সাদ্দাম, মেহেদী হাসান সৈকত, সাইফুল জালাল অনি, আরিফুল ইসলাম, রাজু ফকির, রবিউল ইসলাম শিশির, তন্ময় বকশী রাজু, জহির উদ্দিন, ফাহাদ, আবু ছাইন সানি ও রাতুল রহমান আশিক।

Advertisement

সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান মিয়াজি, মো. আলিফ, সাহাবুদ্দিন সরকার ও মো. মতিউর রহমানের নাম ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আহমেদ শাকিল, রাসেল আহমেদ শুভ, অনুপম দেবনাথ আদিত্য, সুব্রত মল্লিক, রায়হান ইসলাম শান্ত, সারওয়ার হোসেন রাকিব ও আনোয়ার হোসেন বাপ্পু।

চলতি বছরের ২৫ মার্চ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!