ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা আদায়

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ১৮ জুলাই ২০২২
কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দিনব্যাপী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ জরিমানা আদায় করা হয়।

এ সময় কুমিল্লা-ব্রাহ্মণপাড়াগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ভাড়া নেয়ার অভিযোগে দুই অটোরিকশা চালককে জরিমানা করা হয়। যাত্রীদের অভিযোগ, ঈদের পূর্ব থেকেই এ সড়কে অটোরিকশা, বাস ও বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা অব্যহত রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই অটোরিকশা চালক আলাউদ্দিন ও জামান হোসেনকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে অতিরিক্ত দামে জুতা বিক্রি করায় দোকান মালিক মাহবুবুর রহমান ও রাসেল সারওয়ারকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ষোলনল ইউপির মহিষমাড়া মিয়ার বাজারের আবুল স্টোরে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

Advertisement

এছাড়া কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আব্দুল মান্নান নামে এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার এসআই মো. শরীফুর রহমান সঙ্গীয় ফোর্স ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট পেশকার জাহিদুর রহমান, মীর হোসেনসহ আরো অনেকে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!