ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় পাঁচ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩৭, ১৬ জুলাই ২০২২
কুয়াকাটায় পাঁচ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা 
ছবি : ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি অনুমতিপত্র না থাকায় ৪ আবাসিক হোটেল মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী। এ সময় মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সরকারি অনুমতিপত্র না থাকায় পাঁচতারা আবাসিক হোটেলের মালিক মো. রাসেলকে ৫০ হাজার টাকা, সিলভার ক্রাউনের মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা, শুকতারা হোটেল মালিক শাকিলকে ৫০ হাজার টাকা এবং হোটেল স্যাং কিং-এর মালিক মিন্টু সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় পাঁচতারা রেস্টুরেন্ট মালিক কাজী আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী বলেন, কুয়াকাটায় আসা পর্যটকরা যাতে কোনো ভাবে প্রতারিত না হয়, সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!