মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করছেন দীঘলগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। সেই সুবাদে একই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
.png)
আর প্রেমিককে নিজের করে নিতে সোমবার সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন নূর আজিমা। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।
জানতে চাইলে প্রেমিক সাইফুল বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব।
আমার কথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার ও তার পরিবারের সম্মতিতে বিয়ে হয়। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।