[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, মঙ্গলবার ভোরে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানার পুরানাপইলের তাজপুর সারপুকুর এলাকায় পৌঁছলে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তার পরিচয় উদঘাটনে রাজশাহী সিআইডি ক্রাইম সিনে খবর পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!