শুক্রবার (১৫ জুলাই) সকালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।
অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন জানান, শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।
.png)
পরিবার সূত্রে জানা গেছে, সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের নবম শ্রেণির একজন ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল মামুন ও লেখিকা আহমেদ শিমুর পরিবারের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সোয়াইব। শিক্ষকের ছেলের এমন মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।