এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.নোফেল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আরো বলেন, ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছে না। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।