ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১০ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২ 
ট্রেনে কাটা-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- সিলেটের জগন্নাথপুরের কাইয়ূম (৫৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, সকাল সাড়ে ৯টায় আলমনগর এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মারা যান পথচারী কাইয়ূম। এরপর সাড়ে ১০টার দিকে যাত্রাপুর এলাকায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আরেক যুবক। লাশগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!