ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ৫ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ট্রেনে কাটা-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে আশুগঞ্জ রেলস্টেশন থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) সালাউদ্দিন খাঁন নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে আশুগঞ্জ রেলস্টেশন থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫  বছর হবে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। 

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!