ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে লাশ হলেন গৃহবধূ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ২৫ এপ্রিল ২০২২
ট্রেনে কাটা পড়ে লাশ হলেন গৃহবধূ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পারভীন আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে মিরসরাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন মিরসরাই পৌর সদরের তারাকাটিয়া গ্রামের মোহাম্মদ মহিউদ্দিনের স্ত্রী।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, মিরসরাই রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!