[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ট্রেনে কাটা-প্রতীকী ছবি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সাত্তার। তিনি উপজেলার মাছিমপুর গ্রামের দাইয়া মেম্বারের ছেলে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা মেডিকেলের পাশে ওদের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সকালের দিকে ঐ এলাকায় ঘোরাঘুরির সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
.png)
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!