ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভ্যানচালকের

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ২৫ জানুয়ারি ২০২২
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভ্যানচালকের
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিলকপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আন্ত মিয়া। তিনি আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা। আন্ত মিয়া পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তিলকপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে লোকজনের সঙ্গে গল্প করছিলেন আন্ত মিয়া। সকাল পৌনে ৯টার দিকে তিলকপুর বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই আন্ত মিয়া নিহত হন।

Advertisement

এদিকে, শনিবার জয়পুরহাটের ক্ষেতলালে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। এদিন সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মাসুদ রানা। ৩৬ বছর বয়সী রানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। আর গুরুতর আহত ৩৮ বছর বয়সী মনোরঞ্জন একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। তিনি চালকের সহকারী ছিলেন।

স্থানীয়রা জানায়, কুয়াশাচ্ছন্ন শনিবার সকালে হিলি থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই পথে মোকামতলায় মাছ বিক্রি করে একটি পিকআপ জয়পুরহাটের উদ্দেশে রওনা দেয়। পথে শালবন এলাকায় পিকআপটিকে ধাক্কা দেয় হানিফ পরিবহনের বাসটি। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মাসুদ রানা মারা যান। গুরুতর আহত হন পিকআপ ভ্যানের সহকারী মনোরঞ্জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতের উদ্ধার করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!