[ দেশজুড়ে ]
জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট পৌর শহরের আরাম নগর মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ জয়পুরহাট পৌর শহরের আরাম নগর মহল্লার ফরিদ হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
আলমগীর জাহান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু আব্দুল্লাহকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!