ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামাইকে ট্রেনে তুলে দেওয়ার পর কাটা পড়ে নিথর হলেন শ্বশুর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২২
জামাইকে ট্রেনে তুলে দেওয়ার পর কাটা পড়ে নিথর হলেন শ্বশুর
ফাইল ছবি

দিনাজপুর রেলস্টেশনে মেয়ের জামাইকে তুলে দেওয়ার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তি বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মাজেদুল ইসলাম।

জানা গেছে, সোমবার ভোরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর স্টেশনে বিরতি দেয়। এ সময় ট্রেনে তুলে দিয়ে বগির ভেতরে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলছিলেন শ্বশুর মাজেদুল। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়। পরে চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে উল্টোদিকে নামতে যান। এ সময় পা ফসকে মাজেদুল রহমান প্ল্যাটফর্ম থেকে নিচে লাইনে পড়ে যান।

Advertisement

আরো পড়ুন: চা পান করে ফিরে দেখেন আগুনে পুড়ছে ৩ সন্তান

এতে তার শরীর থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি দিনাজপুর স্টেশনে ছেড়ে চলে যাওয়ার পর দুই পা কাটা পড়া মাজেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ভোর ৪টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা মাজেদুল এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোরে ট্রেন দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ভর্তির পর মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!