[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: ফেসবুকে প্রেম, প্রথম দেখায়ই প্রেমিকাকে অপহরণের পর ধর্ষণ
.png)
তিনি বলেন, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!