ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২২
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ফেসবুকে প্রেম, প্রথম দেখায়ই প্রেমিকাকে অপহরণের পর ধর্ষণ

Advertisement

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এছাড়া বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!