ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ৩০ মে ২০২০
আখাউড়া স্থলবন্দরে আমদানি রফতানি শুরু
ফাইল ছবি

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ার ফলে কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে এক প্রকার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে লকডাউনের কারণে ভারতে আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসতে পারলেও উভয় দেশের পাসপোর্টধারী স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ ছিল। 

আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে গত ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছিল। শনিবার সকাল থেকে এ স্থল বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!