নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ও রায়পুরা উপজেলার মেথিকান্দা রেললাইনের পাশ থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, আজ সকালে ঘোড়াশাল স্টেশনের পাশে এক অজ্ঞাত কিশোর ও রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটাপড়া অপু ভৌমিক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
অপরদিকে, ঘোড়াশালের প্রাণ আরএফএল পাবলিক স্কুল থেকে মিথিলা আক্তার নামে এক শিক্ষার্থী করোনার ভ্যক্সিন নিয়ে রেল লাইন দিয়ে হাঁটার সময় ঢাকাগামী উপকুল ট্রেনের ধাক্কায় আহত হলে তাকে ঘোড়াশাল রৌশন হাসপাতালে নিয়ে যায়। পরে পরিস্থিতি মারাত্মক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
.png)
নিহত মিথিলা ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. ইসমাইল মিয়ার মেয়ে।
ঘোড়াশাল রেলওয়ে স্টেশনমাস্টার নুরুল হুদা জানান, বেলা ১১টা ৩১ মিনিটে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ঘোড়াশাল স্টেশন এলাকা পার হয়। এর পর বেলা ১১টা ৪০ মিনিটে একই এলাকা পার হয় সূবর্ণ এক্সপ্রেস। তবে ঐ ছাত্রী কোন ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।