[ দেশজুড়ে ]
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
ফাইল ছবি
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর উপজেলার তিলকপুর ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরাফাত হোসেন আক্কেলপুর উপজেলার তিলকপুর কানজপাড়া গ্রামের মামুন হোসেনের ছেলে।
ওসি সাইদুর রহমান জানান, আরাফাত তিলকপুর বাজারে মোটরসাইকেল মেরামত ওয়ার্কশপের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে মেরামত হওয়া একটি মোটরসাইকেল টায়াল দিতে আক্কেলপুর -সান্তাহার সড়ক দিয়ে যাওয়ার পথে তিলকপুর ভূমি অফিসের সামনে তিলকপুর বাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন আরাফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!