[ দেশজুড়ে ]
জামালপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার দুরমুঠ ইউনিয়নের হামলাপাড়ায় এটা ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইঠনিয়নের মহিষকোড়া গ্রামের সিরাজুল ইসরামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঐ নারী নিহত হন। খবর পেয়ে জামালপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্বার করে।
.png)
জামালপুর রেলওয়ে পুলিশ কর্মকর্তা গুলজার হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!