ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২১ আগস্ট ২০২২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২
ঘটনাস্থলে স্থানীয়রা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার আনালিয়াবাড়ি ও সরাতৈল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মামুন। ৪০ বছর বয়সী এ যুবক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার শাহজামালের ছেলে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিলেন স্বপন। ট্রাকটি ভোরে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে আরেক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সব মালামাল রাস্তায় ছড়িয়ে যায়। পরে রেললাইনে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন মামুন। এ সময় মামুনকে ধাক্কা দেয় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়া সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

Advertisement

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় মিললেও নারীর পরিচয় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!