[ রাজধানী ]
ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা নিহত
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
.png)
তিনি জানান, ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারিতে থাকতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে অবসরে ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!