ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ৫ সেপ্টেম্বর ২০২২
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
ফাইল ফটো

কুমিল্লার লাকসামে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুইজনসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কুমিল্লার লাকসাম স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত এক ব্যক্তি ইঞ্জিনের চাকার সঙ্গে আটকে যান। পরে রেলওয়ের স্যানেটারি কার্যালয়ের সামনে ট্রেন থামলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, রোববার রাতে ট্রেনে কাটা পড়ে লাকসামের আজগরা ইউনিয়নের কোমড্ডা গ্রামে অজ্ঞাত এক যুবক নিহত হন। লাকসাম রেলওয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Advertisement

এছাড়া রোববার সন্ধ্যায় লাকসাম-ঢাকা রেললাইনের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. শহীদ মিজি নামে এক বৃদ্ধ নিহত হন। ঐ বৃদ্ধ চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দি এলাকার রমজান আলী মিজির ছেলে। রেলওয়ে থানা পুলিশ ময়নাতদন্ত শেষে সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক শহীদুর রহমান ও উপ-পরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!