বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনের দিকে আসছিল। স্টেশনে থামার আগেই রেললাইনে নেমে কিছু একটা খোঁজ করছিলেন ওই বৃদ্ধ। এর মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
নারায়ণগঞ্জ রেলওয়ে থানার এসআই মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকায় মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।