[ দেশজুড়ে ]
গোলের পর উত্তেজনা, হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনাল খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে উপেন চন্দ্র মণ্ডল নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদীতে নিজ বাসায় এ ঘটনা ঘটে। মৃত উপেন চন্দ্র মণ্ডল গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মণ্ডলের ছেলে।
বুধবার বিকেলে নিহতের ভাগনে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি আর্জেন্টিনার কট্টোর সমর্থক ছিলেন। মঙ্গলবার রাত ১টার দিকে নিজ ঘরে বসে টেলিভিশনে খেলা দেখছিলেন তার মামা উপেন চন্দ্র মণ্ডল।
.png)
খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে পারিবারিক শ্মশানে উপেন চন্দ্রমণ্ডলের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানান সুমন বাড়ৈ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!