ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা। দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

Advertisement

বাজুস জানিয়েছে, শনিবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করেছে বাজুস।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!