ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান আপন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান আপন গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিকলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান আপনকে (৩০) গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসিবুর রহমান আপন উপজেলার ষাটধার গ্রামের সাবেক নায়েক মো. হাসানের ছেলে।

নিকলী থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি নাশকতার মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার পুলিশের আট সদস্যের একটি দল হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান আপন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিবারের সন্তান। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময়ও তিনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, ২০২৪ সালের একটি মামলায় হাসিবুর রহমান আপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!