[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম খাঁ (২০) জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খানের ছেলে ও নিরব খাঁ (১৯) একই এলাকার কিসমত খালের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল বাতেন জানান, শুক্রবার রাতে নামিম ও নিরব মোটরসাইকেল যোগে জেলা শহরে ফিরছিল। পথিমধ্যে রাত ২টার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে বিপরীত দিক দিকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!