ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫৪, ১০ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্য গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী ছিনতাইকারী সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম মিয়া জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনের দুই প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!