ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ২৬ নভেম্বর ২০২৬
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি
সংগৃহীত ছবি

লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে তারা স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসনকারীদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দূতাবাস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!