ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[ শিশুকিশোর ]
বাঁশ নাকি বাঁশি
বাঁশ দিয়ে হবে বেত, বাঁশ দিয়ে বেড়া, বাঁশ দিয়ে হবে মই, যাবে ক্ষেত ঘেরা।
বাঁশ দিয়ে বাঁশি হয়
বাঁশ দিয়ে লাঠি
বাঁশ দিয়ে গড়ি ঘর
চাষ করি মাটি।
বাঁশ দিয়ে গাড়ি হয়
বাঁশ গড়ে শাড়ি
বাঁশ দিয়ে রাগ হলে
মাথায় দাও বারি।
বাঁশ দিয়ে খুঁটি হয়
বাঁশ দিয়ে সাঁকো
বাঁশ দিয়ে কবরের
লাশখানি ঢাকো।
বাঁশ দিয়ে হয় কলম
বাঁশ দিয়ে ভেলা
বাঁশ দিয়ে ঘুড়ি হয়
হয় লাঠি খেলা।
বাঁশ দিয়ে হবে বেত
বাঁশ দিয়ে বেড়া
বাঁশ দিয়ে হবে মই
যাবে ক্ষেত ঘেরা।
লাঠি নাকি বাঁশি
যা ইচ্ছে নিও
একতারা দোতারা
আমাকে দিও।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!