ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
[ শিশুকিশোর ]
অগ্রহায়ণ বলতে বুঝি
অগ্রহায়ণ বলতে বুঝি— দীর্ঘ রাত ও দিনটা খুবই ছোটো; এক ছড়াকার লিখছে ছড়া
অগ্রহায়ণ বলতে বুঝি— কী কী?
এই ছড়াতে একটা-একটা লিখি!
অগ্রহায়ণ বলতে বুঝি—
ঝনঝনাঝন হলুদ ধানের মাঠ;
বিকেলবেলা টাটকা, সতেজ
শাক-সবজির গ্রাম্য ছোটো হাট!
অগ্রহায়ণ বলতে বুঝি—
আসছে দ্রুত হাড়কাঁপানো শীত;
‘মাঘের শীতে বাঘও নড়ে’
এইটা একটা কথার কথা, মিথ্!
অগ্রহায়ণ বলতে বুঝি—
ধান কাটা আর মাড়াই-ঝাড়াই করা;
বিদ্যালয়ে প্রচন্ড চাপ
পড়তে হবে পাঠ্যবইয়ের পড়া!
অগ্রহায়ণ বলতে বুঝি—
ব্যস্ত কৃষক, নবান্ন উৎসব;
গভীর রাতে কুয়াশা পড়া
হালকা থেমে ‘টুপ টুপ টুপ...’ রব!
অগ্রহায়ণ বলতে বুঝি—
দীর্ঘ রাত ও দিনটা খুবই ছোটো;
এক ছড়াকার লিখছে ছড়া
তোমরা এখন পড়তে থাকো, টো টো...
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!