ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা
ছবি: সংগৃহীত

গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চলমান শ্রমিক অসন্তোষের কারণে জেলায় এখন পর্যন্ত ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের চলাচল কমে গেছে। এ কারণে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও তেমন খোলেনি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন কালের কণ্ঠকে জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ছুটির পর শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চলমান শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই। জেলার বাকি কারখানাগুলোতে যথারীতি উৎপাদন চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!