[ শিশুকিশোর ]
প্রকৃতি আসর
ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ চোখে ঘোর ঘোর এইভাবে রোজ জমে প্রকৃতি আসর।
আকাশের মেঘ নামে বিষখালী জলে
ঢেউয়ে ঢেউয়ে দোল খায় নানা কথা বলে।
নদী চলে এঁকেবেঁকে মেঘ চলে সাথে
নদী-মেঘ মোহনায় মিলে আড্ডাতে।
কুয়াশার পাখনায় দুধ সাদা খামে
আধখানা বাঁকা চাঁদ সেও জলে নামে
নামে তারা ঝিকিমিকি মিটিমিটি হেসে
মুখরিত পাতিহাঁস দোলখায় ভেসে।
হরিণঘাটার বনে পাতা গায় গান
জলপরী দলভেদে ভাঙে অভিমান
শুকতারা দুখ নিয়ে রূপকথা বলে
শুশুকেরা আহ্লাদে ডুব দেয় জলে।
ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ চোখে ঘোর ঘোর
এইভাবে রোজ জমে প্রকৃতি আসর।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!