ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ শিশুকিশোর ]

কৈ প্রজাতি

মনিরুজ্জামান পলাশ
প্রকাশিত: ১৩:২৫, ১৫ নভেম্বর ২০২৬
কৈ প্রজাতি
যারই পাতে খায় এরা সেই পাত করে খানখান/ এমন করেই দিব্যি কাটে এদের দিনমান

কৈয়ের তেলে কৈ ভেজে খায় দেখছি এখন যারা
এ দেশটাতে ভালোই আছে তেলাইকুলাই তারা

এদের জীবন সত্যি যেন কৈ মাছেরই প্রাণ
বৈরী পরিবেশেও এদের বিস্বয়ী উত্থান।

আপন স্বার্থে সব নেতারই গায় যে এরা গান
পরের ঘাড়ে দেয় চাপিয়ে সকল অপমান।

ধরতে গেলে ফসকে যে যায় ধরায় এদের দায়
এমন কৈয়ের দল এ দেশে সদায় দেখা যায়।


মুখে নীতিকথার বুলি মনের ভিন্ন চিত্র 
সুযোগ বুঝে পাল্টে ফেলে মুহূর্তে চরিত্র


যারই পাতে খায় এরা সেই পাত করে খানখান
এমন করেই দিব্যি কাটে এদের দিনমান।


কৈ মাছেরই মতোই এরা দিব্যি থাকে টিকে 
যেখানে পায় স্বার্থ অধিক যায় ছুটে সেই দিকে

কৈয়ের তেলে কৈ ভেজে বেশ খাচ্ছে এরা বসে
এই প্রজাতির জন্য দেশের যাচ্ছে সবই ধ্বসে।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!