ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজীপুরে বড়ইতলা গণহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১৫ নভেম্বর ২০২৬
কাজীপুরে বড়ইতলা গণহত্যা দিবস পালিত
কাজীপুর বড়ইতলা স্মৃতিস্তম্ভ। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবছরের ন্যায় নানা অনুষ্ঠানে মধ্যে দিয়ে পালিত হয় কাজিপুর উপজেলার বড়ইতলা গণহত্যা দিবস। ৭১’এর ১৪ নভেম্বর উপজেলার বড়ইতলা গ্রামে পাকহানাদার বাহিনী নির্মম হত্যাযোগ্য চালায়। গনহত্যার স্বীকার হয়েছিলো এলাকার ১০৪ জন নারী পুরুষ। আহত হয়েছিলো অনেকেই। স্বৈরাচারি পাকহানাদারদের দ্বারা সম্ভ্রম হারিয়ে ছিলো সদ্য বিবাহিতা ২ গৃহবধূ। আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলো বিশাল এই বড়ইতলা গ্রাম।

জানা যায়, কৌশলগত কারণে ১৩ নভেম্বর গভীর রাতে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ঐ গ্রামের ইব্রাহিম আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিলো। তাদরে আশ্রয়ের খবর এলাকার জনৈক রাজাকার উপস্থিতির সংবাদটি থানায় অবস্থান করা পাকহানাদার বাহিনীর কাছে পৌঁছে দেয়। ভোর রাতে পাকিস্থানী বাহিনী গ্রামের পশ্চিম দিকে অবস্থান নিয়েছিলো। এ সময় পাহারারত ২ মুক্তিযোদ্ধার হাতে ৩ হানাদার আহত হলে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে হানাদার বাহিনী। 

এ সময় বীর মুক্তিযোদ্ধারা গ্রামের পূর্ব প্রান্তে একটি নালার মধ্যে অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করতে থাকে। অপরদিকে হানাদাররা রাজাকারদের সহায়তায় পুরো গ্রামে হামলা চালিয়েছিলো। পাকহানাদারদের হাত থেকে রেহায় পায়নি গ্রামের মসজিদের আশ্রয় নেওয়া ইদ্রিসআলী ও করিম বক্স প্রমুখ। তারা নামাজ শেষে মসজিদে বসে ধর্মীয় কাজে মগ্ন ছিলো। সৈরাচারীরা মসজিদে ঢুকে ব্যায়োনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। এলো পাতারি গুলিতে হত্যা করা হয় অসংখ্য গ্রামবাসীকে। মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় সন্দেহ ভাজন ২৭ ব্যক্তিকে দড়ি দিয়ে বেধে রাখা হয়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানের নেতৃত্বে, কুড়ালিয়া, চিলগাছা, বাঐখোলা, হরিনা ভাগবাটি, গজারিয়া গ্রাম থেকে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধারা এসে হানাদাররে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যা বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত বিরামহীনভাবে চলে ।

এক সময় বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদাররা পিছু হটতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার পথে ধৃত ২৭ জন সহ অপর ২৬ জন নিরিহ গ্রাম বাসি গুলি করে হত্যা করে। 

বেপরোয়া গুলি বর্ষণে ইউপি সদস্য আফসার আলী লাসের স্তুপের মধ্যে বেঁচে ছিলো। এসময় যুদ্ধের রবিলাল দাশ, আব্দুল রাজ্জাক, সোহরাব আলী, আব্দুল মজিদ, চান মিয়াসহ বেশ কয়েকজন নিহত হন। অপরদিকে ৬ জন হানাদার বাহিনী সদস্য ও ১ এক জন রাজাকার মারা যায়। রাতেই গ্রাম বাসিরা মিলে যুদ্ধে নিহতদের দাফন করে। এই যুদ্ধে নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় জানা গেছে। যুদ্ধ পরবর্তিতে নিহতদের স্মরণে উল্লেখিত বড়ইতলায় নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। প্রতিবছরই গণহত্যার স্বীকারদের উদ্দেশ্য স্মৃতিস্তম্ভ এ পুস্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।

যুদ্ধে অংশ নেয়া কাজীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুস উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম জানান, ৭১ এর ভয়াবহ ১৪ই নভেম্বরের গণহত্যায় ১০৪ জন নারী পুরুষ নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!