ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

টিকা ও কম্বল কিনতে সরাসরি ক্রয় পদ্ধতির নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১, ২৬ নভেম্বর ২০২৬
টিকা ও কম্বল কিনতে সরাসরি ক্রয় পদ্ধতির নীতিগত অনুমোদন
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং মানবিক সহায়তার জন্য কম্বল কিনতে সরাসরি ক্রয় পদ্ধতি ব্যবহারের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৯৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় মাঠপর্যায়ে টিকার সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ ত্রাণ বোর্ডের মাধ্যমে মানবিক সহায়তার জন্য কম্বল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রস্তাব দুটি কমিটির নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। তবে টিকা ও কম্বল কেনার পরিমাণ, সম্ভাব্য ব্যয় এবং সরবরাহকারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!