ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিশুকিশোর ]

একটাই দেশ

জনি হাওলাদার
প্রকাশিত: ১১:৩৬, ২৪ নভেম্বর ২০২৬
একটাই দেশ
চুরি করা টাকা দিয়ে খায় নেশা পানি, চায়ের দোকানে দেয়—হাদিসের বাণী!

পৃথিবীতে দেশ আছে, একটাই দেশ,
খেটে নয়, চেটে খায়—বেশ তো বেশ!
মোটা-তাজা পেট যেন গরুদের মতো,
ঘাস খায়, বাঁশ খায়, খায় পায় যত!

গরিবের হক খায়, চাঁদা নেয় তুলে,
বাপের পকেট কাটে, কখনো বা ভুলে!
ভাবছেন, ভুলে কাটে? না, না, না, না—বুঝে!
মায়ের গলার হার বেচে দেয় খুঁজে!

চুরি করা টাকা দিয়ে খায় নেশা পানি,
চায়ের দোকানে দেয়—হাদিসের বাণী!
লোকে বলে, সাধুবাবা—ভয় পেয়ে বুঝি?
নিষেধ করে না কেউ, বসে সোজাসুজি।

রাত হলে পথেঘাটে ধরে যদি চেপে,
সাধারণ জনগণ কথা বলে মেপে!
কখন কী করে বসে, রাইফেল ধরে,
পাতিনেতা জন্মেছে আজ ঘরে ঘরে।

এ সমাজ নেতাদের রাজনীতি করা,
সাধারণ জনগণ বেঁচে থেকে মরা!

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
শিশুকিশোর জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!