ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদপুর থেকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ২৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদপুর থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত বিএম হারুন-অর রশিদ পিনুর (৫২)। রাতইল গ্রামের বাসিন্দা। সাবেক কাশিয়ানী থানা কৃষক লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রদত্ত তথ্য অনুযায়ী, নাশকতা, হত্যার উদ্দেশ্যে যৌথ বাহিনীর ওপর হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারসংক্রান্ত তথ্যে তাকে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!