ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ২৭ নতুন সহযোগীকে সদস্যপত্র প্রদান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:৫১, ২৮ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ২৭ নতুন সহযোগীকে সদস্যপত্র প্রদান
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ২৭ জন সাংবাদিককে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন সদস্যদের হাতে সদস্যপত্র তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

Advertisement

সভাপতির বক্তব্যে যাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবের সদস্যপদ সাংবাদিকদের জন্য শুধু একটি পরিচয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। নবীন সহযোগী সদস্যদের কাছে প্রেস ক্লাবের প্রত্যাশা, তারা ক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রেখে সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করবেন। পাশাপাশি পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন করবেন এবং সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলবেন।

সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। প্রেস ক্লাব সব সময় সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে। তিনি নবীন সদস্যদের দায়িত্বশীল, অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, আইসিটি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক মুজিবুর রহমান এবং নির্বাহী সদস্য শাহজাহান সাজু ও বিল্লাল হোসেন। এ সময় নবীন ২৭ সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!