ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বাংলাদেশ ]

বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী
সংগৃহীত ছবি

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। এ ক্ষেত্রে পারিবারিক পেনশন ভোগের সময় পুনর্বিবাহ করেননি, এমন মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

তবে ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দেওয়ার এ শর্ত প্রযোজ্য হবে না।

সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করে জারি করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি গত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তিনি গত ২ সেপ্টেম্বর আদেশটিতে স্বাক্ষর করেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!