ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

চলতি মাসে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চলতি মাসে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা
প্রতীকী ছবি

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৭ হাজার ১০ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে ৭৬২ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে এক দশমিক ৫০ শতাংশ।

Advertisement

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮০২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭০৬ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!