ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড নিয়োগ দিতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড নিয়োগ দিতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
ফাইল ছবি

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Advertisement

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। একই সঙ্গে কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন। এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!