[ দেশজুড়ে ]
সরাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সরাইল থানা- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউপির যাদবপুর এলাকায় শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক আল-আমিন (১৩) উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে এবং অটোযাত্রী আপন দাস (১৪) একই এলাকার অমিলেশ দাসের ছেলে।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় একটি ইটবোঝাই ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অটোচালক আল-আমিন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অটোযাত্রী আপন দাস গুরুতর আহত হয়। আপন দাসকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!