রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত গোলাপ চন্দ্র বিশ্বাস মেহেন্দিগঞ্জ সদর ইউপির সাদেকপুর গ্রামের গেনন্দ বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার তাঁতি বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।
মেহেন্দিগঞ্জ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন বলেন, ঢাকার তাঁতি বাজারে স্বর্ণের ব্যবসা করতেন গোলাপ। সম্প্রতি গ্রামের বাড়িতে আসেন তিনি। গরমের কারণে রোববার বাজার থেকে ফ্যান কিনে আসেন তিনি। সেই ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক অসীম সিকদার।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জে থানার ওসি শফিকুল ইসলাম।