শুক্রবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ইয়ারুল ইসলাম গাংনী বাজারের একজন বড়া ব্যবসায়ী ও গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ার মৃত জান আলীর মেজো ছেলে।
৭ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন জানান, শুক্রবার দুপুরে পূর্ব মালসাদহ গ্রামের মাঠে ধান ক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিষধর সাপে ইয়ারুলকে কামড় দেয়। পরে তাকে পার্শ্ববর্তী এক নম্বর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের জনৈক ওঝার কাছে নেয়া হলে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে বাড়িতে আসার পর বিষধর সাপটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পোড়ানো হয়।
.png)
এ ঘটনার কিছু সময় পর ইয়ারুল ইসলামের অবস্থার অবনতি দেখা দেয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দু রাজ্জাক।